মোঃ আল আমিন মহিপুর থানা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের প্রায় ২০ঘণ্টা পর জেলের জালে উঠে এসেছে সবুজ (২৮) নামে এক যুবকের মরদেহ।
সোমবার সৈকতে গোসল করতে নেমে সবুজ (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হন। সবুজ বগুড়ার শাহজাহানপুরের মৃত সেরাজুল হকের ছেলে।তিনি একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টা নাগাত সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে কম্পিউটার সেন্টার সংলগ্ন সমুদ্রে মোশাররফ মাঝি নামে এক জেলের জালে আঁটকে ছিল মরদেহটি।
পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি তীরে নিয়ে আসেন জেলেরা।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ “আজকালের কন্ঠ”কে জানান, সোমবার দুপুরে এক পর্যটক নিখোঁজের ঘটনা ঘটে।
আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি।পরে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস তাঁকে খুজতে যৌথ অভিযান চালায়। কিন্তু তাৎক্ষণিক তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে জেলেদের জালে আটকে পড়লে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃইলিয়াস জানান,পর্যটক নিখোঁজের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি।এসে নিখোঁজের স্বজনদের বর্ননা মতে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি দীর্ঘ সময় খোঁজার পরেও না পেয়ে আমরা পটুয়াখালী ডুবুরি দলকে অবহিত করলে তারা আসলে আবারও কলাপাড়া ফায়ার সার্ভিস ও পটুয়াখালী ডুবুরি দল যৌথ অভিযান পরিচালনা করে না পেয়ে অভিযান অব্যাহত রেখে আমরা রাত ৮টায় স্টেশনে মুভ করি।
আজ মঙ্গলবার (২৩ আগষ্ট) গতকালের ন্যায় আবারও উদ্ধার অভিযান পরিচালনা করি।পরে সকাল ১০টার দিকে পশ্চিম কুয়াকাটা পয়েন্টে মোশাররফ নামের এক জেলের জালে সবুজের মৃত্যু দেহ আটকে আছে এহেন সংবাদের ভিত্তিতে আমরা জেলেদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসি।
এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ওসি(তদন্ত) মোঃহাফিজুর রহমান জানান,পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে এসেছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :