বিছানায় মৃত্যুতেও মিলতে পারে শহীদের মর্যাদা | Daily AjKaler Kontho

বিছানায় মৃত্যুতেও মিলতে পারে শহীদের মর্যাদা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২২, ৪:১৫ অপরাহ্ন
বিছানায় মৃত্যুতেও মিলতে পারে শহীদের মর্যাদা

আজকালের কন্ঠ ডেস্ক : শহীদের মৃত্যু সবচেয়ে মর্যাদাবান বলে একাধিকবার উল্লেখ করা হয়েছে। তাই মুমিনরা সব সময় শহীদের মৃত্যু চেয়ে থাকেন। আল্লাহর কাছে সত্যিকার অর্থে শহীদের মৃত্যু চাইলে তিনি বিছানায় শেষ নিশ্বাস ত্যাগ করলেও সেই মর্যাদা পাবেন বলে হাদিসে উল্লেখ রয়েছে।

বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি সাহল ইবনে হুনাইফ (রা.) থেকে বর্ণিত। নবী (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে সত্যিই শাহাদাতের মৃত্যু চায়, সে তার বিছানায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেন। (মুসলিম)

আজকালের কন্ঠ /আর