আবারও চলচ্চিত্রে মোশাররফ করিম | Daily AjKaler Kontho

আবারও চলচ্চিত্রে মোশাররফ করিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২২, ৩:২২ অপরাহ্ন
আবারও চলচ্চিত্রে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : দেশের তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিমের জন্মদিন ছিল গতকাল। তার ভক্তরা ছাড়াও অভিনয়শিল্পী, নির্মাতা ও সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন মোশাররফকে।

এরমধ্যেই নতুন চমক নিয়ে হাজির হন মোশাররফ করিম। এবার এই তারকা অভিনয় করতে যাচ্ছেন ‘কাঠবিড়ালী’-খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তার ছবিতে। চলতি বছরের শুরুতেই হয়েছে এর চুক্তি। নতুন ছবির নাম ‘বৈদ্য’। বিষয়টি জানালেন নিয়ামুল নিজেই।

তিনি বলেন, ‘চলচ্চিত্র তৈরির পরই আমি সবাইকে জানাই। এতে করে আমার মতো কাজ করতে সুবিধা হয়। গতকাল ছিল মোশাররফ করিম ভাইয়ের জন্মদিন। তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিষয়টি বলে ফেলেছি। আরেকটু সময় যাক, তারপর সবাইকে বলবো।’

তিনি জানান, ‘বৈদ্য’ সিনেমায় প্রায় ছয় মাস আগে চুক্তি হয়েছে। ধীরে ধীরেই এর কাজ চলছে। সিনেমাটির গল্পে থ্রিলার থাকবে। এর দৃশ্যধারণ শুরু হবে নভেম্বর ডিসেম্বরের দিকে। এখন পর্যন্ত সিনেমাটির প্রযোজক নিয়ামুল মুক্তা নিজেই। তবে ভবিষ্যতে আরও একজন প্রযোজক এতে যুক্ত হবেন। আর ‌‘বৈদ্য’ এটি এই পরিচালকের তৃতীয় ছবি। আগের দুটি হলো – কাঠবিড়ালী ও রক্তজবা।

আজকালের কন্ঠ /রতন