শেখ হাসিনা আছে বলেই দেশ ভাল চলছে - আ.স.ম ফিরোজ | Daily AjKaler Kontho

শেখ হাসিনা আছে বলেই দেশ ভাল চলছে – আ.স.ম ফিরোজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন
শেখ হাসিনা আছে বলেই দেশ ভাল চলছে – আ.স.ম ফিরোজ

মোঃ শফিকুল,বাউফল প্রতিনিধিঃ শেখ হাসিনা আছে বলেই এই দেশ উন্নায়ন হচ্ছে এবং বিশ্বের কাছে এই দেশকে উন্নত দেশ হিসাবে পরিচিত করতে পেরেছেন তিনি আরো বলেন কিছু লোভী, অসাদুপায়ী, দূর্নীতিবাজ, পুঁজিবাদী ব্যবসায়ীরা সিন্ডেকেট গড়ে পিয়াজের দাম বৃদ্ধি করেছে। দেশে পর্যাপ্ত পিয়াজ রয়েছে। সরকারকে চাপে ফেলার জন্য একটি মহল পিয়াজ বাজার নিয়ন্ত্রণে নিয়ে চক্রান্ত করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। বাউফলের আদাবাড়ীয়া ও নওমালা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সাবেক চীফ হুইপ সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ (এমপি)।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দূর্ণীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন যার শুরু করেছেন ঘরের মধ্য থেকে। এই যুদ্ধে কোন সরকারি আমলা, রাজনীতিবিদ এমপি মন্ত্রী কেউ ছাড় পাবে না। সোনার বাংলা গড়ে তার এই অভিযানকে বাংলার মানুষ স্বাগত জানিয়েছে। আমরা তার পাশে আছি।
শনিবার সকাল দশটার দিকে আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ও বিকাল ৩টায় নওমালা মাধ্যমিক মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে রত্তন আলী মৃধা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষায়ক উপ-কমিটির সদস্য রায়হান সাকিব,কেদ্রীয় বঙ্গবন্ধু যুব পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান হালাদার প্রমুখ ।

আজকালের কন্ঠ /শফিকুল ইসলাম /মিজান