নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আগামী বুধবার থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :