কলাপাড়ায় নৌ-ঘাঁটির জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য ও পূর্নবাসনের দাবী | Daily AjKaler Kontho

কলাপাড়ায় নৌ-ঘাঁটির জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য ও পূর্নবাসনের দাবী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন
কলাপাড়ায় নৌ-ঘাঁটির জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য ও পূর্নবাসনের দাবী

সালাউদ্দিন সৌরভ, পায়রা পোর্ট, প্রতিনিধি : কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতিপাড়ায় শেরে-বাংলা নৌ-ঘাঁটির জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য ও পূর্নবাসনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ঐ এলাকার জন সাধারন। বুধবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবী করেন তারা।

লিখিত বক্তব্য স্থানীয় যুবক পিয়াল জানান, নৌ-বাহিনীর ঘঁটির জন্য সরকার এর আগে প্রায় ২০০ একর জমি অধিগ্রহণ করেছে। বর্তমানে বর্ধিত আকারে আরো ৬২০ একর জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে সরকার। ভুক্তভোগীদের দাবী পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণে সরকার যে মুল্য দিয়েছে নৌ-বাহিনীর ঘাটির জন্য অধিগ্রণকৃত জমির মূল্য কম নির্ধারণ করা হয়েছে। ঘরবাড়ি গাছপালা, পুকুর, ঘের সঠিকভাবে তালিকাভুক্ত হচ্ছে না। এর ফলে ভ‚মি মালিকসহ স্থাপনা মালিকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পরবেন। তারা যাতে ক্ষতিগ্রস্থ না হন তার জন্য জেলা প্রশাসকের দৃস্টি আকর্ষন করেন।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতীকি অনশন করে ক্ষতিগ্রস্থ ভ‚মির মালিকরা।