স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা! | Daily AjKaler Kontho

স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২২, ৪:২১ অপরাহ্ন
স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে স্বামীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে সাবিনা খাতুন (২৫) নাম এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর নহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূ উপজেলার চকগপিনাথ গ্রামের সুবহান আলীর স্ত্রী।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান আলম বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এসময় স্ত্রী সাবিনা খাতুনের মাথায় হাতুড়ির হাতল দিয়ে আঘাত করে সোবাহান।

এরপর স্বামীর ওপর অভিমান করে আজ সকালে গ্যাস ট্যাবলেট খায় সাবিনা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে সকালেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ /আর