ঢাকায় এসে শাকিবের কর্মপরিকল্পনা | Daily AjKaler Kontho

ঢাকায় এসে শাকিবের কর্মপরিকল্পনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২২, ৪:১১ অপরাহ্ন
ঢাকায় এসে শাকিবের কর্মপরিকল্পনা

বিনোদন প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে নয় মাস থকার পর বুধবার ঢাকায় ফিরছেন শাকিব খান। সকাল ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধরে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।
শাকিব খান প্রযোজিত ও অভিনীত রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ বিষয়টি জানিয়েছেন। তিনিও বর্তমানের যুক্তরাষ্ট্রে আছেন।

তার কাছে ঢাকায় শাকিব খানের কর্মপরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, শাকিব খানের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ফিরে আসার কথা রয়েছে।

তিনি বলেন, আমি যতটুকু জানি, ঢাকায় ফিরেই তিনি কাজ শুরু করবেন না। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে। আর তিনিই মূলত সিদ্ধান্ত নেবেন, কখন কি করবেন।

শাকিব খান তার এ সফরে সিনেমার প্রি-প্রোডাকশন এবং সিনেমার শুটিং করবেন বলে জানান হিমেল। তবে কোন সিনেমার কাজ করবেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

হিমেল বলেন, এগুলো করবেন তো অবশ্যই। কোনটা করবেন, সেটা এখনও জানি না।

ধারণা করা হচ্ছে ঢাকায় শাকিব খান সরকারি অনুদান পাওয়া মায়া সিনেমার শুটিং করবেন। যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে রাজকুমার সিনেমার কাজ করার কথা জানান হিমেল আশরাফ।

এদিকে শাকিব খানের ঢাকায় ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। বিমান বন্দরে শাকিবকে সংবর্ধনা দেয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। সে অনুযায়ী চলছে প্রস্তুতিও।

আজকালের কন্ঠ /আর