শোক দিবসে স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ মহানগর শাখার উদ্দোগে মেডিকেল ক্যাম্প আয়োজন | Daily AjKaler Kontho

শোক দিবসে স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ মহানগর শাখার উদ্দোগে মেডিকেল ক্যাম্প আয়োজন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২২, ১২:১৮ অপরাহ্ন
শোক দিবসে স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ মহানগর শাখার উদ্দোগে  মেডিকেল ক্যাম্প আয়োজন

এম রহমান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত শহীদদের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক ময়মনসিংহের কৃতি সন্তান জননেতা জনাব আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আউয়ল মিন্টু এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইমন রহমান’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ মহানগর শাখার উদ্দোগে একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় ।

উক্ত মেডিকেল ক্যাম্পে ময়মনসিংহ হাজীবাড়ী এলাকার প্রায় ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

সার্বিক ব্যবস্থাপনার সহযোগিতায় ছিল কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (CBMCB) হাসপাতালের ছাত্রলীগের পরিশ্রমী এবং মেধাবী কিছু নেতৃবৃন্দ ।

আজকালের কন্ঠ /রাকিব