দুবাই গেলেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

দুবাই গেলেন প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০১৯, ১২:১৮ পূর্বাহ্ন
দুবাই গেলেন প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাই এয়ার শোসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে আমিরাতের আমির মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মটর শোভাযাত্রা সহকারে দুবাইয়ের হোটেল শাংরি-লায় যাবেন শেখ হাসিনা। দুবাই সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন তিনি। চারদিনের সফর শেষে ১৯ নভেম্বর রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

আজকালের কন্ঠ /এম