নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় নসিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বিলাশ ও তানভির নামে আরো দুইজন।
শনিবার পৌনে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামের মন্দিরের সামনে এইদুর্ঘটনা ঘটে। নিহত নাইম হোসেন উপজেলার বাঙ্গালখলসী গ্রামের বাবুর ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা। বিলাশ ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নাইম, তানভির ও বিলাশ মোটরসাইকেল নিয়ে পীরগাছার দিকে যাচ্ছিল। পথে নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামের মন্দিরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাইম।
এ সময় মোটরসাইকেলের আরোহী তানভির এবং বিলাশ আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সিএনজি চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকালের কন্ঠ /রনি
আপনার মতামত লিখুন :