ঢাকাস্থ নওমালা বাসির সাথে হাসীব আলম তালুকদারের মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

ঢাকাস্থ নওমালা বাসির সাথে হাসীব আলম তালুকদারের মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২২, ১২:৩৫ অপরাহ্ন
ঢাকাস্থ নওমালা বাসির সাথে হাসীব আলম তালুকদারের মতবিনিময় সভা

রাকিব রেজা : ১২ ই আগস্ট ২০২২ জাতীয় ক্রিড়া পরিষদ ভবনে পুষ্পদাম হোটেল ঢাকায়, ঢাকাস্থ ১৪ নং নওমালা ইউনিয়ন বাসির উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী, শোকাবহ ১৫ আগস্ট, উপলক্ষে পটুয়াখালী -২ বাউফল -১১২ আসনে আওয়ামীলিগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম জনাব মোঃ শামসুল আলম তালুকদার এর সুযোগ্য সন্তান জনাব মোঃ হাসীব আলম তালুকদার এর সাথে মতবিনিময় সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

No description available.

সকলের সাথে মতবিনিময় করে বক্তব্য রাখেন মোঃ হাসীব আলম তালুকদার সংসদ সদস্য প্রার্থী বাউফল উপজেলা, পটুয়াখালী-২ আসন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু হচ্ছে পৃথিবীর ইতিহাসে একমাত্র নেতা যিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না হয়েও যা বলতেন তৎকালীন পূর্ব বাংলার সাড়ে ৭ কোটি মানুষ তাই করতেন। তিনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না মানুষের অধিকার চাই। আসলে তিনি স্বাধীনতা চেয়েছিলেন। অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছিলেন। প্রধানমন্ত্রী তিনি হতে পারেতনই। মন্ত্রীত্ব কে তিনি ইস্তফা দিয়েছেন আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য।

No description available.

বিশিষ্ট রাজনীতিবীদ বাউফল উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোমিন উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের আদর্শ, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের শক্তি, তার লক্ষ্য ছিলো আওয়ামী লীগ ও ছাত্রলীগকে তিলে তিলে গড়ে তুলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এবং পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বিজয়ী হতে হবে।

No description available.

এসময়, বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন তালুকদার ,আরো বক্তব্য রাখেন মোঃ নাসির উদ্দিন খান, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা, খলিলুর রহমান খলিল, সাংবাদিক মোঃমিজানুর রহমান, বাউফল থানা ছাএ লীগের সাবেক সাধারন সম্পাদক মীর মশিউর ,ছাএলীগ নেতা আলামিন শিকদার সহ ছাএলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

No description available.

বক্তারা দাবী করে বলেন পটুয়াখালী-২ আসনের আগামী ২০২৩ এর সংসদ নির্বাচনে এলাকার জনগণ পরিবর্তন চায়।

আজকালের কন্ঠ /আর