এশিয়া কাপের দল নিয়ে বৈঠকে পাপন ও বিসিবি কর্তারা | Daily AjKaler Kontho

এশিয়া কাপের দল নিয়ে বৈঠকে পাপন ও বিসিবি কর্তারা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২২, ৩:১৭ অপরাহ্ন
এশিয়া কাপের দল নিয়ে বৈঠকে পাপন ও বিসিবি কর্তারা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট পাড়ায় গত কয়েকদিন ধরেই আলোচনায় এশিয়া কাপের দল। এমনিতে এই টুর্নামেন্টের জন্য দল দেওয়ার শেষ সময় ছিল ৮ আগস্ট।

কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরির কারণে তিনদিন সময় বাড়িয়ে নেয় বিসিবি।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) এখনও ঘোষণা করা হয়নি এশিয়া কাপের দল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দুপুর আড়াইটায় পাপনের কার্যালয় বেক্সিমকো ফার্মাতে আসেন নান্নু।

শুধু স্কোয়াডই নয়, বিসিবির চিন্তার কারণ অধিনায়কত্বও। গত জিম্বাবুয়ে সফরে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান ইনজুরির কারণে এশিয়া কাপে থাকছেন না। সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দেওয়ার কথা শোনা গেলেও বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে বিতর্কে তিনি।

সব ইস্যুতেই বৈঠক চলছে বিসিবি সভাপতির অফিসে। বেশ কয়েকজন বোর্ড পরিচালকও আছেন এই বৈঠকে। এনায়েত হোসেন সিরাজ, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও আছেন এই মিটিংয়ে।

আজকালের কন্ঠ /রাকিব