রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৭ | Daily AjKaler Kontho

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৭


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২২, ১১:১২ পূর্বাহ্ন
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪৭

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা, ২৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও ১০ কেজি ৫৭৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব