চট্টগ্রাম বিমান বন্দরের রানওয়ে বন্ধ | Daily AjKaler Kontho

চট্টগ্রাম বিমান বন্দরের রানওয়ে বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২২, ৪:১৭ অপরাহ্ন
চট্টগ্রাম বিমান বন্দরের রানওয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে বন্ধ রয়েছে। তবে কী কারণে রানওয়ে বন্ধ আছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, আপাতত চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের রানওয়ে বন্ধ আছে।

এদিকে কী কারণে রানওয়ে বন্ধ আছে- এমন এক প্রশ্নে তিনি পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেয়ার সময় চাকা খুলে যায়। এর কারণে বিমানটি রানওয়েতে পড়ে গেছে। এতে বিমানে থাকা কেউ আহত হয়নি বলে জানা গেছে। বিমানটির চাকা মেরামতের কাজ চলছে।

গত বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে।

প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।

আজকালের কন্ঠ /রাকিব