কুয়াকাটা মহিপুর প্রতিনিধি : শুক্রবার (২৯ জুলাই) সকাল ৯ টার দিকে মেলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত গৃহবধূ কুয়াকাটার মেলাপাড়া গ্রামের অটো চালক আব্দুল জলীল হাওলাদারের স্ত্রী।তাদের পরিবারে ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ২৯ জুলাই সকাল ৮ টা নাগাত পাশের (নিহতের দেবর খলিল হাওলাদারের) বাসা বিদ্যুতায়িত হলে সেখানে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিদ্যুৎ অফিস কুয়াকাটা জোনের এজিএম মোঃআহসান কবির জানান,খবর পেয়ে আমরা সাথে সাথে বিদ্যুৎতের মেইন লাইন বন্ধ করে দেই।
এ বিষয়ে জানতে চাইলে, মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়ের বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :