আলীকদম প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানে আলীকদম উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরব ঐতিহ্য সংগ্রামের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।
আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু শুভ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে বুধবার (২৭ জুলাই) বিকাল ৪ঘটিকায় দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটার মধ্যেই প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপস্থাপনায় এসময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান টিপু। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সমর রঞ্জন বড়ুয়া। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব কফিল উদ্দিন বিএসসি। বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য জনাবা এনুছা মার্মা। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু ফোগ্য মার্মা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ স্বেচ্ছাসেবক লীগের অন্যন্যা নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :