দশমিনার চরহোসনাবাদ জুয়ার আসর পান্ডা গ্রেপ্তার ৪ | Daily AjKaler Kontho

দশমিনার চরহোসনাবাদ জুয়ার আসর পান্ডা গ্রেপ্তার ৪


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ১২:১৫ অপরাহ্ন
দশমিনার চরহোসনাবাদ জুয়ার আসর পান্ডা গ্রেপ্তার ৪

মোঃ মোশারফ হোসেন দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ০৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার ২৫ জুলাই) রাত ৭:৩০ টায় এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার, দশমিনা ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল l

দণ্ডপ্রাপ্তরা হলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একজন পরিবহন শ্রমিক এবং দুইজন ছাত্র। এদের সকলের বাড়ি বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ এলাকায়।

জানা যায়, শনিবার বিকাল আনুমানিক ৬.৩০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল, দশমিনা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চর হোসনাবাদ এলাকার এক দোকানে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় দোকানকে জুয়া খেলার স্থান হিসেবে ব্যাবহার করতে দেয়ায় জুয়া খেলার সামগ্রীসহ দোকান মালিককে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে তিন সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জুয়ায় অংশগ্রহণ করার জন্য বিদ্যমান স্বাক্ষ্য প্রমাণ ও স্বীকারোক্তি এর ভিত্তিতে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাপর তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন প্রকাশ্য স্থানে জুয়া খেলা অবস্থায় ধরলে শাস্তি কারাদণ্ড হতে পারে, তবে এ জন্য স্থান তৈরি করে দিলে শাস্তি অবধারিত!

তিনি আরো জানান, জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন শুন্য সহনশীলতা (Zero Tolerance) দেখাবে।
তিনি বলেন, সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অনুরোধ করব জনস্বার্থে আইনটির বহুল প্রচারের জন্য।