গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে ঢাকা ও ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধোর মতবিনিময় সভা অনুষ্টিত | Daily AjKaler Kontho

গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে ঢাকা ও ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধোর মতবিনিময় সভা অনুষ্টিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০১৯, ৭:৫৯ অপরাহ্ন
গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে ঢাকা ও ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধোর  মতবিনিময় সভা অনুষ্টিত

গাজিপুর প্রতিনিধি : গাজীপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি ঢাকা ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা।গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ৮ই অক্টোবর রোজ শুক্রবার সকাল ৯ঃ০০মি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব এড. মোহম্মদ জাহাঙ্গীর আলম মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন ও সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামীলীগ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও ১৯ শে মার্চের মহা নায়ক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি, মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সভাপতি গাজীপুর জেলা আওয়ামীলীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম সাবেক সচিব, সদস্য উপদেষ্টা পরিষদ বাংলাদেশ আওয়ামীলীগ ও চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ। এ সময় অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় মুক্তিযুদ্ব বিষয়ক মন্ত্রী বলেন মুক্তিযোদ্ধারা এদেশ ও জাতীর গর্বীত সন্তান, তাদের সকল দায়িত্ব এই দেশ ও দেশের মানুষের। তাই মুক্তিযোদ্ধাদের নির্বাচন দেওয়া, সকল জেলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস নির্মাণ, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি সহ বঙ্গবন্ধু শত বছরপূর্তি মধ্যে করা হবে। এই সময় দুইটি বিভাগের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /কবির /মিজান