দেশে নতুন করে আরও ৬৩৬ আক্রান্ত, মৃত্যু ৮ | Daily AjKaler Kontho

দেশে নতুন করে আরও ৬৩৬ আক্রান্ত, মৃত্যু ৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২০, ২:৪৫ অপরাহ্ন
দেশে নতুন করে আরও ৬৩৬ আক্রান্ত, মৃত্যু ৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩৬ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৭৭০ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।

শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৩৮৬। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২৭ হাজার ১১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৯৩ হাজার ৪২৩ জন।