২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৬৪, মৃত ৫ | Daily AjKaler Kontho

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৬৪, মৃত ৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২০, ৩:০২ অপরাহ্ন
২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৬৪, মৃত ৫

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৬৮ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে চার হাজার ৯৬৫টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৬৬৬টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৫৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬৬৭ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৬ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।