আগামী ২৪ ঘণ্টার জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস | Daily AjKaler Kontho

আগামী ২৪ ঘণ্টার জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২০, ১২:০৩ অপরাহ্ন
আগামী ২৪ ঘণ্টার জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

আগামী শনিবার দেশে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজকের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।