করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু | Daily AjKaler Kontho

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২০, ৪:০১ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশির মুত্যুর হয়েছে। নতুন করে আরও চারজন করোনারোগী শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা জানান, যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যা ভুগছিলেন।

নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ বলে তিনি জানিয়েছেন।

তিনি বিদেশফেরত স্বজনের সংস্পর্শে এসেছিলেন বলেও আইইডিসিআর-এর পরিচালক জানান।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তখন তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।

এরপর ১৪ মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দুজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।