দুপুর ১২টার পর আর ঢাকা ঢুকতে পারবে না ইউরোপীয়রা | Daily AjKaler Kontho

দুপুর ১২টার পর আর ঢাকা ঢুকতে পারবে না ইউরোপীয়রা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন
দুপুর ১২টার পর আর ঢাকা ঢুকতে পারবে না ইউরোপীয়রা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সোমবার দুপুর ১২টা থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। ফলে দুপুরের পর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স যদি ইউরোপীয় যাত্রী নিয়ে আসে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এম মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশের যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এ তথ্য সংশ্লিষ্ট সব দেশ ও এয়ারলাইন্সকে জানিয়ে দেয়া হয়েছে। তারপরও কোনো এয়ারলাইন্স যাত্রী নিয়ে এলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স খরচ বহন করবে, তাদের ফিরিয়ে দেয়া হবে।

যুক্তরাজ্য ছাড়া বাকি দেশগুলো থেকে কেউ ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না বলেও জানান তিনি।