শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি ঢামেকে চিকিৎসাধীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে ছুটে আসেন।
এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে ঢামেকে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, তার একটি সিটি স্কান করা হয়েছে। শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। আর এ ঘটনা কারা ঘটিয়েছে তা দেখা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রায়ের বাজার সাদেক খান রোডে এ হামলার শিকার হন। তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
আপনার মতামত লিখুন :