আজকালের কন্ঠ ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।
সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানে ক্যাসিনো কেলেঙ্কারির নায়কদের সঙ্গে সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় তার নামও চলে আসে।
এ কারণে গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নামে-বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলারে তার ব্যাংক হিসাব তলব করা হয় বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত পত্রে সামীম মোহাম্মদ আফজাল পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত আমেনা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং -১৯৫৭২৬৯৫০৪২৭৮৪৫৩১ জন্ম তারিখ -৩১/১২/১৯৫৭ পাসপোর্ট নং বিজি ০০০৯৭৬০ এর ব্যাংক হিসাব এবং অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিবরণ চেয়ে সবকটি তফসিলি ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়।
আজকালের কন্ঠ/এম আর
আপনার মতামত লিখুন :