গাজীপুর মেট্রো কাশিমপুর থানায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার | Daily AjKaler Kontho

গাজীপুর মেট্রো কাশিমপুর থানায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০১৯, ১১:৩৭ অপরাহ্ন
গাজীপুর মেট্রো কাশিমপুর থানায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার

গাজিপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) কাশিমপুর থানায় দুই ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।
গত ২৭ শে অক্টোবর রাতে পূর্ব এনায়েত পুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কাশিৃপুর থানারএস,আই সাইফুল ইসলাম ও এস,আই আলিম সর্গীয় ফোর্স তাদের কে আটক করে।
জানাযায় সি,আর মামলার পলাতক আসামী লাবলু মিয়া পূর্ব এনায়েতপুর নিবাসী মৃত্যু আমির উদ্দিন এর ছেলে।অন্য আসামী রতন মিয়া দীর্য দিন জিআর মামলার পলাতক আসামী একই এলাকার মো. হাছেন আলির ছেলে। আসামীদের কে আজ ২৮শে সেপ্টেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ আকবর আলী খান এর নির্দেশনায় কাশিমপুর থানার চৌকস পুলিশ বাহিনী মাদক,জঙ্গি, চাঁদাবাজি সহ সকল অপরাধের বিরোদ্ধে সততার সহিত কাজ করে যাচ্ছে।

আজকালের কন্ঠ /কবির /মিজান