স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা | Daily AjKaler Kontho

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০১৯, ১১:২৬ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

আজকালের কন্ঠ ডেস্ক : স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি সভায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে নির্মল রঞ্জন গুহ এবং সদস্য সচিব হিসেবে মেজবাহ উদ্দিন সাচ্চুর নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এর আগে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন।

আজকালের কন্ঠ /রাকিব