নগাজীপুরশাহীন স্টার ফ্রলিক ইংলিশ ভার্শন স্কুল কোনাবাড়ী ব্রাঞ্চ নতুন ভবন এর শুভ উদ্বোধ | Daily AjKaler Kontho

নগাজীপুরশাহীন স্টার ফ্রলিক ইংলিশ ভার্শন স্কুল কোনাবাড়ী ব্রাঞ্চ নতুন ভবন এর শুভ উদ্বোধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০১৯, ১:২৩ পূর্বাহ্ন
নগাজীপুরশাহীন স্টার ফ্রলিক ইংলিশ ভার্শন স্কুল কোনাবাড়ী ব্রাঞ্চ নতুন ভবন এর শুভ উদ্বোধ

কবির হোসেনঃ গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমী কোনাবাড়ী শাখা আগামী জানুয়ারি ২০২০ইং থেকে নতুন ভবনে শুরু করতে যাচ্ছে স্টার ফ্রলিক ইংলিশ ভার্শন স্কুল ।

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আলোকিত মানুষ ও জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনে বদ্ধপরিকর, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষিত জাতি বোঝা নয় বরং সম্পদ এ স্লোগানকে সামনে রেখে এসরার নগর হাউজিংয়ে শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল আউয়াল জানান আমাদের এই প্রতিষ্ঠান প্রতিটি শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকে, পশ্চাতপদ ছাত্র-ছাত্রীদের মেধা অনুসারে ব্যাচ ভিক্তিক পড়াশোনার ব্যবস্থা রয়েছে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং সৃজনশীল পদ্ধতি উপর সর্বোচ্চ গুরুত্ব, শ্রুতি লেখনীর মাধ্যমে প্রতি শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শুদ্ধ বানান ও দ্রুত লেখার মান্নোয়ন করা, প্রতিযোগিতায় আয়োজন করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ, জেনারেটর এর ব্যবস্থা রয়েছে। মেধা বিকাশ ও মানসিক বিকাশের জন্য প্রতিবছর শিক্ষা সফরের আয়োজন করা, স্পেশাল স্পোকিং ইংলিশ ক্লাসের ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থার বিজ্ঞান দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার, কম্পিউটার শিক্ষার ব্যবস্থা, সুনাগরিক গড়ার লক্ষ্যে শৃংখলাবদ্ধ নৈতিক শিক্ষা প্রদান করা হয়। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রথিতযশা প্রশিক্ষকদের দ্বারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম্পিউটার, প্রজেক্টর, বিশেষ ট্রেনিং প্রদান করা হয়। তিনি আরো জানান সাফল্যের নেপথ্যে আমরা যে দিকদিয়ে এগিয়েঃ- সপ্তাহের শুরুতেই পড়ার চার্ট প্রদান, প্রতিটি অধ্যায়ের শেষ করে অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেয়া, প্রতিদিনের পাঠ প্রতিদিনই লিখিত ও মৌখিকভাবে আদায় করা, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য ম্যারাথন ক্লাস ও এক্সট্রা কেয়ার এর মাধ্যমে পারদর্শী করে তোলা, শিক্ষার্থীদের ৭প্রতিদিন পরবর্তী দিনের পড়া উত্তমরূপে ক্লাশে বুঝিয়ে অধিক সময় দিয়ে আত্মস্থ করিয়ে দেয়া হয়, ক্যাডেট ব্যাচ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য আমরা সকল বিষয়ের উপর কমপক্ষে ১৫ টি মডেল টেস্ট নিয়ে থাকি, গণিতভীতি দূর করা ও গণিতের প্রতি আগ্রহ হওয়ার জন্য পাঠ্যপুস্তক ছাড়াও প্রয়োজনীয় বই পড়ানো হয়। শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য প্রজেক্টর ও শিক্ষা উপকরণের মাধ্যমে ক্লাস নেওয়া হয়, প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত প্রথম দিন উত্তমরূপে পাঠ্য বিষয় বুঝিয়ে পরেরদিন লিখিত ও মৌখিকভাবে আদায় করা হয়, এবং অগ্রিম বুঝিয়ে দেওয়া হয়, JSC পরীক্ষার্থীদের বছরের প্রথম আট মাসের সকল বিষয়ে উত্তমরূপে পড়িয়ে শেষ করা হয় পরবর্তীতে রিভিশন ও চারটি মডেল টেস্ট নেওয়া হয় প্রতিদিনের পড়া সম্পূর্ণরূপে কোন শিক্ষার্থী শিখতে না পারলে ছুটির পরও তাকে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় ডিজিটাল ক্লাস ও শিক্ষা উপকরণ বিকাশের মাধ্যমে সৃজনশীল পদ্ধতির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদান পরিচালনা করা হয়। একটি সঠিক সিদ্ধান্তই হতে পারে আপনার সন্তানের জীবনের সর্বোচ্চ সাফল্য এই প্রত্যাশাই করে গাজিপুরশাহিন ক্যাডেট একাডেমি পরিচালনা পরিষদ।

আজকালের কন্ঠ /কবির /মিজান