বাগেরহাট জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা | Daily AjKaler Kontho

বাগেরহাট জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০১৯, ১০:০৬ পূর্বাহ্ন
বাগেরহাট জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি : জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয় এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন,সড়ক ও জনপথ বিভাগ ও বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, বিআরটিএর সহকারী পরিচালক তানভির আহম্মেদ, ট্রফিক পুলিশের প্রশাসনিক কর্মকর্তা টি আই মামুন অর রশিদ, জেলা স্কাউট কমিশনার প্রফেসার বুলবুল কবির,বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার এ বাকী, জেলা শ্রমিক ইউনিয়ানের সভাপতি রেজাউর রহমান মন্টু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ।

 

আজকালের কন্ঠ /সওকাত /মিজান