সোমবার প্রথম বৈঠকে বসবে নতুন ইসি | Daily AjKaler Kontho

সোমবার প্রথম বৈঠকে বসবে নতুন ইসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২২, ৮:০০ অপরাহ্ন
সোমবার প্রথম বৈঠকে বসবে নতুন ইসি

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম বৈঠকে বসবে নতুন নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘আমি আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব। সব কমিশনারদের সঙ্গে আলোচনা করে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে।’

সিইসি বলেন, প্রতিটি নির্বাচনই একটি চ্যালেঞ্জ। সব রাজনৈতিক দলের অংশিদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সবার সহযোগিতা লাগবে। সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।

এর আগে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচ নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ সবাইকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর।