রুশ বোমা হামলায় ৭ জন নিহত, দাবি ইউক্রেন পুলিশের | Daily AjKaler Kontho

রুশ বোমা হামলায় ৭ জন নিহত, দাবি ইউক্রেন পুলিশের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২২, ৫:০৬ অপরাহ্ন
রুশ বোমা হামলায় ৭ জন নিহত, দাবি ইউক্রেন পুলিশের

রুশ সামরিক বাহিনীর বোমা হামলায় এ পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ওদেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে হওয়া হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন সাতজন।

এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন বলেও জানান ইউক্রেনের কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, মারিউপল শহরে একজনের মৃত্যু হয়েছে।