বাগেরহাটে ১৩ মামলার পলাতক আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

বাগেরহাটে ১৩ মামলার পলাতক আসামি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০১৯, ১১:১৫ অপরাহ্ন
বাগেরহাটে ১৩ মামলার পলাতক আসামি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১৩ মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাত উপজেলার রাজৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের নূরু মোল্লার ছেলে। শনিবার সকালে সাইফুলকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ
আল সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। তার নামে শরণখোলা থানায় অস্ত্র, মাদক, চুরি, বিষ্ফোরক, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় আসামি হিসেবে সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। এরমধ্যে একটি মাদক মামলায় সে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান