নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুরে (১৮ অক্টোবর, শুক্রবার) অনুষ্ঠিত হলো বে-সরকারি পর্যায়ে দেশের অন্যতম বৃহৎ মেধাবৃত্তির আসর “ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি” পরিক্ষা ২০১৯ খ্রি:।উপজেলার প্রাথমিক, ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদ্রাসার মোট দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পিইসি,জেএসসি, জেডিসি ও ইবতেদায়ির সর্বমোট দুই সহস্রাধিক পরিক্ষার্থী এ পরিক্ষায় অংশগ্রহন করেন।এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন: শিক্ষা-সমৃদ্ধ,আলোকিত নবীনগর গঠনই এ শিক্ষা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন এ পরিক্ষায় অংশগ্রহণকারী আজকের ক্ষুদে মেধাবিরাই হবে আমার প্রিয় নবীনগরের ভবিষ্যৎ আলোকবর্তিকা।লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ,লাউর ফতেহ্পুর কেজি বহুমূখী উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেহ্পুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ৩ টি কেন্দ্রে একযোগে সকাল ১০.৩০ মিনিটে পরিক্ষা আরম্ভ হয়ে দুপুর ১ টায় শেষ হয়। শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে শিক্ষার এক মিলনমেলায় পরিনত হয় পুরো এলাকা।
আগামি ৩০ নভেম্বর ফলাফল ঘোষনা করা হবে ।
আজকালের কন্ঠ /মিজান
আপনার মতামত লিখুন :