আজকালের কন্ঠ ডেস্ক : অনিয়মিত বেতন, ছাঁটাইসহ সংবাদকর্মীদের নানমুখী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বুধবার দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আশ্বাস দেন তিনি।
টেলিভিশন চ্যানেলগুলোর বার্তা প্রধানরা নিজেদের সমস্যা তুলে ধরে জানান, গণমাধ্যমে এখন অস্থির সময় চলছে। সংবাদকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। বিনা নোটিশে যখন তখন ছাঁটাই হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা সাংবাদিকতায় আসছে না।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা তথ্য প্রতিমন্ত্রীর সহযোগিতা চান।
সাংবাদিকদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্বই দেবেন, তা আমি যথাযথভাবে পালন করব।’
আজকালের কন্ঠ /মিজান
আপনার মতামত লিখুন :