আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানী রমনা থানায় দায়ের করা ভাঙচুর অগ্নি সংযোগ পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন,ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির যুগ্ম মহাসিচব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আইনজীবীর মাধ্যেমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা বন্ডে জামিনের মঞ্জুর করেন।
আসামিদের পক্ষে শুনানি করেন- ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, তাহেরুল ইসলাম তৌহিদ, খায়রুল কবীর, তরিক উল্লাহসহ বেশ কিছু আইনজীবীরা ।
আইনজীবীরা জানান, মামলাটিতে আসামিরা চার্জশিট দাখিল পর্যন্ত হাইকোর্ট থেকে জামিন নেন। চার্জশিট দাখিল হওয়ায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে ২০১৮ সালের ৮ ফেরুয়ারি রাজধানীর বকশীবাজারে গাড়ি ভাঙচুর করে এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় রমনা থানার এসআই দীপংকর দাস ওই দিনই বিএনপির নেতা কর্মসহ ১৮০ জনের বিরুদ্ধে মামলা করেন।
একই থানার এসআই সাইদুর রহমান মামলাটি তদন্ত করে এ তিনজনসহ আফরোজা আব্বাস, শ্যামা ওবায়েদ, ফজলুল হক মিলন, সুলতান সালাউদ্দিন টুকুসহ ১০০ জনের বিরুদ্ধে গত ১৭ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :