লোটো স্যু কিনে টিভিএস মোটরসাইকেল জেতার সুযোগ | Daily AjKaler Kontho

লোটো স্যু কিনে টিভিএস মোটরসাইকেল জেতার সুযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০১৯, ১০:৪০ অপরাহ্ন
লোটো স্যু কিনে টিভিএস মোটরসাইকেল জেতার সুযোগ

আজকালের কন্ঠ ডেস্ক : এবার লোটো স্যু কিনে টিভিএস মোটরসাইকেল জিতে নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। র‌্যাফেল ড্র এর মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারেন টিভিএস ব্র্যান্ডের এপাচি 4V 160।

এ জন্য এক্সপ্রেস লেদার প্রোডক্ট ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম ও টিভিএস অটো বাংলাদেশের প্রধান নির্বাহী বিপ্লব কুমার রায় এক চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে লোটোতে ১ হাজার ৫০০ টাকা বা তার ঊর্ধ্বে যে কোনো স্যু কিনলেই র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে ক্রেতাগণ পাচ্ছেন টিভিএস ব্র্যান্ডের এপাচি 4V 160 মোটরসাইকেলসহ স্ট্রাইকার মডেলের মোটরসাইকেল জেতার সুযোগ। এছাড়াও আরও ১০০ জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে লোটো স্পোর্টস স্যু।

সেই সঙ্গে লোটোতে ১ হাজার ৫০০ টাকার কেনাকাটায় টিভিএস মোটর বাইকে ২ হাজার পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার মতো অভাবনীয় অফার। সেই সঙ্গে টিভিএস বাইক ক্রেতাদের জন্য লোটোতে আছে ২০% পর্যন্ত ছাড়। এই অফার চলবে ৩১ জানুয়ারি ২০২০ পর্যন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অ্যাডভাইজার আনসার আলী খান, হেড অব মার্কেটিং আশরাফুল হাসান, হেড অব সেলস আতিকুর রহমান, হেড অব এইচআর সাইদ সহিদুল আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং, মইন সরকার, এক্সপ্রেস এর সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং কামরুল হাসান ।