বাগেরহাটে তরুণীর মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

বাগেরহাটে তরুণীর মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০১৯, ৮:৩০ অপরাহ্ন
বাগেরহাটে তরুণীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অজ্ঞতপরিচয় (৩০) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলা শহরের হাড়িখালী এলাকার কবিখোলা মাঠের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ ফজলুল কবির জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।