যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব | Daily AjKaler Kontho

যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০১৯, ১০:৫৬ অপরাহ্ন
যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

আজকালের কন্ঠ ডেস্ক : যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাংকগুলোকে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট।

চিঠিতে বলা হয়, ওমর ফারুকের নামে থাকা সব হিসাবের লেনদেনের তথ্য বিবরণীসহ তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।
ক্যাসিনো কেলেঙ্কারির ঘটনায় এর আগেও কয়েকজন যুবলীগ নেতা ও ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। অনেকের ব্যাংক হিসাব অবরুদ্ধও (ফ্রিজ) করা হয়। ফ্রিজ করা হিসাব থেকে টাকা উত্তোলন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ।

 

আজকালের কন্ঠ /এমএম