বাগেরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবিন সন্ধ্য | Daily AjKaler Kontho

বাগেরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবিন সন্ধ্য


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০১৯, ১১:৩২ অপরাহ্ন
বাগেরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবিন সন্ধ্য

বাগেরহাট প্রতিনিধি : বয়সের সমতার পথে যাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও প্রবিন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও প্রবীণ সংর্ঘ বাগেরহাট জেলা শাখার সহযোগিতায় মঙ্গলবার স্বাধীনতাউদ্দ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় জেলা সাকিট হাউজ মিলনায়তনে এক প্রবীণ সন্ধ্যার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবীণ সন্ধ্যায় উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা: মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, স্থানিয় সরকারের উপ পরিচালক দেব প্রাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, প্রবীণ সংর্ঘের সাধারন সম্পাদক প্রফেসার বুলবুল কবিরসহ জন প্রতিনিধি, সূধীজন ও প্রবীন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।