মাদক একটি পরিবার তথা সমাজকে দূ:বিসহ করে তুলছে খুলনা রেজ্ঞ জিআইজি | Daily AjKaler Kontho

মাদক একটি পরিবার তথা সমাজকে দূ:বিসহ করে তুলছে খুলনা রেজ্ঞ জিআইজি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১০:০৪ অপরাহ্ন
মাদক একটি পরিবার তথা সমাজকে দূ:বিসহ করে তুলছে                           খুলনা রেজ্ঞ জিআইজি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জঙ্গি সন্ত্রাস মাদক ও দূর্নীতি বিরাধী সমাবেশে খুলনা রেজ্ঞ জিআইজি ড. খন্দকার মহিদউদ্দিন একথা বলেন। মাদক পুরো সমাজকে গ্রাস করছে। একটি পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয় তাহলে পুরো পরিবারটিতে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়ে তাদের সুখ শান্তি থাকেনা তাদের সামাজিক জীবন দূ:বিসহ“করে তোলে। তাই যে কোন মাদক থেকে আপনার পরিবারের সদস্যকে বিরত রাখতে হবে। আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে তার প্রতিনিয়ত খোজ রাখতে তিনি অভিভাবদের আহবান জানান। রবিবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে তিনি এসবকথা বলেন।
তিনি আরও বলেন ক্যসিনো মাদকের সাথে যে দলের যে মতের লোক হোকনা কেন তাকে ছাড়া দেয়া হবে না। প্রধান মন্ত্রীর এ কথা পুলিশের খুলনা রেজ্ঞ ডিআইজি হিসেবে আমি আপনাদেরকে মেসেজ হিসেবে পৌচ্ছে দিচ্ছি। সুতরাং কাউকেই ছাড় দেয়া হবেনা।বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ড. মোজাম্মেল হোসেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, জেলা পুলিশিং কমিটিটি সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহ্ আলম টুকু, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাইআলম বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট কামেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম ।

আজকালের কন্ঠ/শফিক