নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ-এমপি বলেছেন, শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই শেখ হাসিনার জন্য দোয়া করুন। তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন শুভেচ্ছা উপলক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তিতায় এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘জিয়ার মদদে বিপদগামী কিছু সেনা সদস্য জাতির জনকে স্ব-পরিবারে হত্যা করে। খুনিরা ভেবে ছিলো বঙ্গবন্ধুরেক হত্যা করা হলে আওয়ামীলীগ কোন দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। রাখে আল্লাহ মারে কে? আজ বঙ্গবন্ধু কণ্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি, সভাপতি,কৃষি সমবায় বিষয়ক সম্পাদক ফরিদন্নার লাইলি,বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ খন্দকার শামসুল হক রেজা,সহ-সভাপতি জাহাগ্ঙির আলম,শরিফ আসরাফ বাবু ছবি বিশ্বাস,আব্দুল লতিফ তারিন ,যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ সমির চন্দ্র,মো: রেজাউল করিম,এ্যাডঃ উম্মে কুলসুম,সাংগনিক এ্যাডঃ কৃষিবিদ বিশ্বনাত সরকার বিটু, সাখাওয়াত সুইট ,মোঃ আবুল হোসেন, এ্যাডঃ গাজী জসিম উদ্দিন, আতিকুল হক আতিক,এ্যাডঃ সামচুল হক, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম পানু, ঢাকা উত্তর ও দক্ষিন কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম,আবদুস ছালাম বাবু,সাধারন সম্পাদক আবুল হালিম খাঁন আঃ রব প্রমূখ। দোয়া মোনাজাত অনুষ্ঠান শেষে তবারক বিতারন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা ।
আজকালের কন্ঠ/শফিকুল ইসলাম
আপনার মতামত লিখুন :