বাগেরহাটে প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়ন শীর্ষক সফ্টস্কীল প্রশিক্ষন | Daily AjKaler Kontho

বাগেরহাটে প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়ন শীর্ষক সফ্টস্কীল প্রশিক্ষন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১১:৪০ অপরাহ্ন
বাগেরহাটে প্রান্তিক জনগোষ্টির জীবন  মান উন্নয়ন শীর্ষক সফ্টস্কীল প্রশিক্ষন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নে তিনদিন ব্যাপী প্রশিক্ষনের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহর সমাজসেবার কার্যালয়ের আয়োজনে প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নে এ সফ্টস্কীল প্রশিক্ষনের উদ্ভোধন করেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা: মোজাম্মেল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারি পরিচালক খলিল আল রশিদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী প্রমুখ।

আজকালের কন্ঠ/শিফক