হেফাজতের আমির বাবুনগরীর জানাজা সন্ধ্যায় | Daily AjKaler Kontho

হেফাজতের আমির বাবুনগরীর জানাজা সন্ধ্যায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২১, ২:৫০ অপরাহ্ন
হেফাজতের আমির বাবুনগরীর জানাজা সন্ধ্যায়

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার মুখপত্র মুনির আহমদ।

জানাজা শেষে বাবুনগরীর ইচ্ছা অনুযায়ী ফটিকছড়ির বাবুনগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান মুনির আহমদ।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শারীরিক অবস্থার আরো অবনতি হলে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।