বাগেরহাট পূজামন্ডপে নগদ অর্থ প্রদান | Daily AjKaler Kontho

বাগেরহাট পূজামন্ডপে নগদ অর্থ প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ১১:০৩ অপরাহ্ন
বাগেরহাট পূজামন্ডপে নগদ অর্থ প্রদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট পৌরসভার ১২টি পূজামন্ডপে পৌরসভাকতৃক নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতবার দুপুরে পৌরসভা মিলনায়তনে প্রত্যেক পূজামন্ডপের সভাপতি সম্পাদকের হাতে অনুদানের নগদ অর্থ প্রদান করেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী, শাহনেওয়াজ মোল্লা দোলন, তানিয়া খাতুন, পৌর কাউন্সিলর শামিম হাচান, নাসির উদ্দিন, আবুল হাসেম শিপন, মাসুম শেখ, ফারুক তালুকদার, আসমা আজাদ, শরিফা আক্তার স্বপনা প্রমুখ।
১২টি পূজামন্ডপের মধ্যে ১১টিতে ১০ হাজার টাকা ও একটি পূজামন্ডপে ৫ হাজার টাকা করে মোট এক লক্ষ ১৫হাজার নগদ টাকা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/শফিক