একদিনে আরও ২৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি | Daily AjKaler Kontho

একদিনে আরও ২৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২১, ৭:৩৪ অপরাহ্ন
একদিনে আরও ২৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৪ জন। উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৬৪ জন। এর মধ্যে ঢাকাতেই ২৪৮ জন। আর ঢাকার বাইরে রয়েছেন ১৬ জন।

আরও বলা হয়, বর্তমানে সর্বমোট এক হাজার ৭২ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ২ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৪৪৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত পেয়েছেন ২ হাজার ৩৭০ জন।

একইসঙ্গে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে চারজনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।