রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ যাদের রয়েছে নিজস্ব এক একটি বিশেষ ভাষা ও সংস্কৃতি আর অন্যান্য জাতি থেকে ভিন্নতা এদের মধ্যে যারা বাস করে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন অঞ্চলে তাদের মধ্যে দেখা যায় সহানুভুতির ঐক্যবোধ। বাংলাদেশে যারা আদিবাসী হিসেবে দেশের বিভিন্ন যায়গায় রয়েছে তারা স-পরিবার নিয়ে রাজনৈতিক চিন্তা চেতনা ও মতামত সম্বলিত সার্বভৌমত্বের যোগসূত্রে সবার মাঝে অভিন্ন ভাবে বাস করে আসছে। আর তাদের মাঝে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সমতল আদিবাসীদের জন্য ভিন্ন ভূমি কমিশন। সে কারণেই সোমবার (২৩ আগস্ট)সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও রাণীশংকৈল ্উপজেলা চত্বরে প্রমোশন অফ রাইটস অফ এথনিক মাইনোরিটি এন্ড দলিতস ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) ও ইএসডিও’র আয়োজনে সমতলের আদিবাসীদের পৃথক ভুমি কমিশনের দাবিতে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ তাজুল ইসলাম, এ্যাডভোকেনন্সি প্ল্যাটফর্ম সভাপতি জাহাঙ্গীর আলম, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি গোপাল মুর্মু সুগা ও সাবেক সভাপতি সিংগাই সরেন, আদিবাসী ও দলিত ফোরামের সভাপতি সেযুতী টুডু, ভিডিসি সদস্য শান্তি বেসারা ও আদিবাসী নেতা মানিক মাস্টার প্রমুখ। এ ছাড়াও শতাধিক আদিবাসী নারী-পুরুষকে গলায় বিভিন্ন ফেস্টুন ঝুলিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায়।
আপনার মতামত লিখুন :