এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকা | Daily AjKaler Kontho

এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২১, ৪:৪৩ অপরাহ্ন
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক এলাকা

এক ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকার অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলতে থাকে মুষলধারে বৃষ্টি। এতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তাতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

লকডাউনের কারণে রোববার রাস্তায় যানবাহনের চলাচল ছিল একেবারেই সীমিত। কিন্তু অতি জরুরি প্রয়োজনে কেউ কেউ রাস্তায় বের হয়ে পড়েন চরম সংকটে। সরেজমিনে দেখা যায়, রাজধানী পূর্ব রাজাবাজার ও পশ্চিম রাজাবাজারের অনেক রাস্তায় কোমর পানি জমেছে। এতে রিক্সা চলাচলও ব্যহত হচ্ছে। একইভাবে পান্থপথ সিগনাল, গ্রীন রোড়ের বিভিন্ন স্থানে পানি জমতে দেখা গেছে।

জলাবদ্ধতার কারণে রিক্সায় অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রিদের। আবার অনেক স্থানে জলাবদ্ধতার নোংরা পানিতে খেলতে দেখা গেছে কিশোরদের।