সাত জেলায় লকডাউনে ট্রেন চলবে কি না, জানালেন রেলমন্ত্রী | Daily AjKaler Kontho

সাত জেলায় লকডাউনে ট্রেন চলবে কি না, জানালেন রেলমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২১, ২০২১, ৮:১২ অপরাহ্ন
সাত জেলায় লকডাউনে ট্রেন চলবে কি না, জানালেন রেলমন্ত্রী

করোনাভাইরাসের বিস্তার রোধে সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময় এই সাত জেলার অন্তর্গত কোনো জায়গায় ট্রেন থামবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে যেতে যদি কোনো লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না, যাত্রীও উঠানো এবং নামাবে হবে না। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।

তিনি বলেন, একইভাবে অন্যান্য এলাকার জন্যও এই বিধি মেনে ট্রেন চালানো হবে। লকডাউন এলাকার রেলস্টেশনসমূহ বন্ধ থাকবে।

লকডাউনের আওতাভূক্ত জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ।