বৃষ্টি থাকছে আরো একদিন | Daily AjKaler Kontho

বৃষ্টি থাকছে আরো একদিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৬, ২০২১, ৪:৩০ অপরাহ্ন
বৃষ্টি থাকছে আরো একদিন

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরো একদিন বৃষ্টি থাকবে। রোববার বিকেলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকায় দুপুরের পর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির এ ধারা আজ এবং কাল (সোমবার) থাকবে। তবে বৃষ্টি থেমে থেমে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাজশাহীসহ আশপাশের কিছু অঞ্চল ছাড়া দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্র অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া ফরিদপুর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু দাবদাহ কিছুটা প্রশমিত হতে পারে।